• cart products
      Aenean eu tristique
      £40 x 1
    • cart products
      Aenean eu tristique
      £40 x 1

    SUBTOTAL: £80.00

    View Full Cart Checkout
  • Home
  • quran majeed/কোরআন
  • About Us
  • Contact
  • Gallary
আজ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মের 531583 তম দিন...। স্বাগতম জানায় এই দিনকে...!

Warning

Login OR Signup

Cancel Permition

Yes No

আল -হাক্ক্বাহ

    Al Haaqqa

S/N Ayat
1

اَلۡحَآقَّۃُ ۙ﴿۱﴾

আলহাক্কাহ।

সেই অবশ্যম্ভাবী ঘটনা।

The Reality (i.e. the Day of Resurrection)!

2

مَا الۡحَآقَّۃُ ۚ﴿۲﴾

মাল হাক্কাহ ।

কি সেই অবশ্যম্ভাবী ঘটনা?

What is the Reality?

3

وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡحَآقَّۃُ ؕ﴿۳﴾

ওয়ামাআদরা-কা মাল হাক্কাহ ।

কিসে তোমাকে জানাবে সেই অবশ্যম্ভাবী ঘটনা কি?

And what will make you know what the Reality is?

4

کَذَّبَتۡ ثَمُوۡدُ وَ عَادٌۢ بِالۡقَارِعَۃِ ﴿۴﴾

কাযযাবাত ছামূদুওয়া ‘আ-দুম বিল কা-রি‘আহ।

‘‘আদ ও সামূদ’’ সম্প্রদায় অস্বীকার করেছিল মহাপ্রলয়।

Thamud and 'Ad people denied the Qari'ah [the striking Hour (of Judgement)]!

5

فَاَمَّا ثَمُوۡدُ فَاُہۡلِکُوۡا بِالطَّاغِیَۃِ ﴿۵﴾

ফাআম্মা- ছামূদুফাউহলিকূবিত্তা-গিয়াহ।

আর সামূদ সম্প্রদায় - তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

As for Thamud, they were destroyed by the awful cry!

6

وَ اَمَّا عَادٌ فَاُہۡلِکُوۡا بِرِیۡحٍ صَرۡصَرٍ عَاتِیَۃٍ ۙ﴿۶﴾

ওয়া আম্মা- ‘আ-দুন ফাউহলিকূবিরীহিন সারসারিন ‘আ-তিয়াহ।

আর ‘আদ’ সম্প্রদায় - তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা।

And as for 'Ad, they were destroyed by a furious violent wind;

7

سَخَّرَہَا عَلَیۡہِمۡ سَبۡعَ لَیَالٍ وَّ ثَمٰنِیَۃَ اَیَّامٍ ۙ حُسُوۡمًا ۙ فَتَرَی الۡقَوۡمَ فِیۡہَا صَرۡعٰی ۙ کَاَنَّہُمۡ اَعۡجَازُ نَخۡلٍ خَاوِیَۃٍ ۚ﴿۷﴾

ছাখখারাহা-‘আলাইহিম ছাব‘আ লাইয়া-লিওঁ ওয়া ছামা-নিয়াতা আইইয়া-মিন হুছূমান ফাতারাল কাওমা ফীহা-সার‘আ- কাআন্নাহুম আ‘জা-ঝুনাখলিন খা-বিয়াহ।

যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন বিরামহীনভাবে; তুমি যদি তখন উক্ত সম্প্রদায়কে দেখতে তাহলে দেখতে পেতে যে, তারা সেখানে লুটিয়ে পড়ে আছে বিক্ষিপ্ত অসার খেজুর কান্ডের ন্যায়।

Which Allah imposed on them for seven nights and eight days in succession, so that you could see men lying overthrown (destroyed), as if they were hollow trunks of date-palms!

8

فَہَلۡ تَرٰی لَہُمۡ مِّنۡۢ بَاقِیَۃٍ ﴿۸﴾

ফাহাল তারা-লাহুম মিম বা-কিয়াহ।

তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি?

Do you see any remnants of them?

9

وَ جَآءَ فِرۡعَوۡنُ وَ مَنۡ قَبۡلَہٗ وَ الۡمُؤۡتَفِکٰتُ بِالۡخَاطِئَۃِ ۚ﴿۹﴾

ওয়া জাআ ফির‘আওনুওয়া মান কালাহূওয়াল মু’তাফিকা-তুবিল খা- তিআহ।

ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং লূত সম্প্রদায় পাপাচারে লিপ্ত ছিল।

And Fir'aun (Pharaoh), and those before him, and the cities overthrown [the towns of the people of [Lout (Lot)] committed sin,

10

فَعَصَوۡا رَسُوۡلَ رَبِّہِمۡ فَاَخَذَہُمۡ اَخۡذَۃً رَّابِیَۃً ﴿۱۰﴾

ফা‘আসাও রাছূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতাররা-বিয়াহ।

তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে শাস্তি দেন, কঠোর সেই শাস্তি!

And they disobeyed their Lord's Messenger, so He punished them with a strong punishment.

11

اِنَّا لَمَّا طَغَا الۡمَآءُ حَمَلۡنٰکُمۡ فِی الۡجَارِیَۃِ ﴿ۙ۱۱﴾

ইন্না- লাম্মা-তাগালমাউ হামালনা-কুম ফিল জা-রিয়াহ।

যখন প্লাবন হয়েছিল তখন আমি তোমাদেরকে (মানব জাতিকে) আরোহণ করিয়েছিলাম নৌযানে।

Verily! When the water rose beyond its limits [Nuh's (Noah) Flood], We carried you (mankind) in the floating [ship that was constructed by Nuh (Noah)].

12

لِنَجۡعَلَہَا لَکُمۡ تَذۡکِرَۃً وَّ تَعِیَہَاۤ اُذُنٌ وَّاعِیَۃٌ ﴿۱۲﴾

লিনাজ‘আলাহা-লাকুম তাযকিরাতাওঁ ওয়া তা‘ইয়াহাউযু নুওঁ ওয়া-‘ইয়াহ।

আমি উহা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এ জন্য যে, শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে।

That We might make it a remembrance for you, and the keen ear (person) may (hear and) understand it.

13

فَاِذَا نُفِخَ فِی الصُّوۡرِ نَفۡخَۃٌ وَّاحِدَۃٌ ﴿ۙ۱۳﴾

ফাইযা- নুফিখা ফিসসুরি নাফখাতুওঁ ওয়া- হিদাহ।

যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, একটি মাত্র ফুৎকার,

Then when the Trumpet will be blown with one blowing (the first one),

14

وَّ حُمِلَتِ الۡاَرۡضُ وَ الۡجِبَالُ فَدُکَّتَا دَکَّۃً وَّاحِدَۃً ﴿ۙ۱۴﴾

ওয়া হুমিলাতিল আরদুওয়াল জিবা-লুফাদুক্কাতা- দাক্কাতাওঁ ওয়া-হিদাহ।

পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।

And the earth and the mountains shall be removed from their places, and crushed with a single crushing,

15

فَیَوۡمَئِذٍ وَّقَعَتِ الۡوَاقِعَۃُ ﴿ۙ۱۵﴾

ফাইয়াওমাইযিওঁ ওয়াকা‘আতিল ওয়া-কি‘আহ।

সেদিন সংঘটিত হবে মহা প্রলয়।

Then on that Day shall the (Great) Event befall,

16

وَ انۡشَقَّتِ السَّمَآءُ فَہِیَ یَوۡمَئِذٍ وَّاہِیَۃٌ ﴿ۙ۱۶﴾

ওয়ানশাক্কাতিছছামাউ ফাহিয়া ইয়াওমাইযিওঁ ওয়া-হিয়াহ।

এবং আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে।

And the heaven will split asunder, for that Day it (the heaven will be frail (weak), and torn up,

17

وَّ الۡمَلَکُ عَلٰۤی اَرۡجَآئِہَا ؕ وَ یَحۡمِلُ عَرۡشَ رَبِّکَ فَوۡقَہُمۡ یَوۡمَئِذٍ ثَمٰنِیَۃٌ ﴿ؕ۱۷﴾

ওয়াল মালাকু‘আলাআরজাইহা- ওয়া ইয়াহমিলু‘আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন ছামা-নিয়াহ।

মালাইকা/ফেরেশতারা আকাশের প্রান্তদেশে থাকবে এবং সেদিন আটজন মালাইকা/ফেরেশতা তাদের রবের ‘আরশকে ধারণ করবে তাদের উর্ধ্বে।

And the angels will be on its sides, and eight angels will, that Day, bear the Throne of your Lord above them.

18

یَوۡمَئِذٍ تُعۡرَضُوۡنَ لَا تَخۡفٰی مِنۡکُمۡ خَافِیَۃٌ ﴿۱۸﴾

ইয়াওমাইযিন তু‘রাদূনা লা- তাখফা- মিনকুম খা-ফিয়াহ।

সেই দিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবেনা।

That Day shall you be brought to Judgement, not a secret of you will be hidden.

19

فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ ۙ فَیَقُوۡلُ ہَآؤُمُ اقۡرَءُوۡا کِتٰبِیَہۡ ﴿ۚ۱۹﴾

ফাআম্মা-মান ঊতিয়া কিতা-বাহূবিইয়ামীনিহী ফাইয়াকূলুহাউমুকরাঊ কিতা-বিয়াহ।

তখন যাকে তার ‘আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবেঃ নাও, আমার ‘আমলনামা পাঠ করে দেখ।

Then as for him who will be given his Record in his right hand will say: Take, read my Record!

20

اِنِّیۡ ظَنَنۡتُ اَنِّیۡ مُلٰقٍ حِسَابِیَہۡ ﴿ۚ۲۰﴾

ইন্নী জানানতুআন্নী মুলা-কিন হিছা-বিয়াহ।

আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।

Surely, I did believe that I shall meet my Account!

21

فَہُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ ﴿ۙ۲۱﴾

ফাহুওয়া ফী ‘ঈশাতিররা-দিয়াহ।

সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন –

So he shall be in a life, well-pleasing.

22

فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ ﴿ۙ۲۲﴾

ফী জান্নাতিন ‘আ-লিয়াহ।

সুমহান জান্নাতে –

In a lofty Paradise,

23

قُطُوۡفُہَا دَانِیَۃٌ ﴿۲۳﴾

কুতূফুহা- দা-নিয়াহ।

যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।

The fruits in bunches whereof will be low and near at hand.

24

کُلُوۡا وَ اشۡرَبُوۡا ہَنِیۡٓـئًۢا بِمَاۤ اَسۡلَفۡتُمۡ فِی الۡاَیَّامِ الۡخَالِیَۃِ ﴿۲۴﴾

কুলূওয়াশরাবূহানীআম বিমাআছলাফতুম ফিল আইয়া-মিল খা-লিয়াহ।

তাদেরকে বলা হবেঃ পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।

Eat and drink at ease for that which you have sent on before you in days past!

25

وَ اَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِشِمَالِہٖ ۬ۙ فَیَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ لَمۡ اُوۡتَ کِتٰبِیَہۡ ﴿ۚ۲۵﴾

ওয়া আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূবিশিমা-লিহী ফাইয়াকূলুইয়া- লাইতানী লাম ঊতা কিতা-বিয়াহ।

কিন্তু যার ‘আমলনামা তার বাম হস্তে দেয়া হবে সে বলবেঃ ‘হায়! আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা!

But as for him who will be given his Record in his left hand, will say: I wish that I had not been given my Record!

26

وَ لَمۡ اَدۡرِ مَا حِسَابِیَہۡ ﴿ۚ۲۶﴾

ওয়া লাম আদরি মা-হিছা-বিয়াহ।

এবং আমি যদি না জানতাম আমার হিসাব!

And that I had never known, how my Account is?

27

یٰلَیۡتَہَا کَانَتِ الۡقَاضِیَۃَ ﴿ۚ۲۷﴾

ইয়া-লাইতাহা- কা-নাতিল কা-দিয়াহ।

হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত!

I wish, would that it had been my end (death)!

28

مَاۤ اَغۡنٰی عَنِّیۡ مَالِیَہۡ ﴿ۚ۲۸﴾

মা আগনা- ‘আন্নী মা- লিয়াহ।

আমার ধনসম্পদ আমার কোন কাজেই এলোনা।

My wealth has not availed me,

29

ہَلَکَ عَنِّیۡ سُلۡطٰنِیَہۡ ﴿ۚ۲۹﴾

হালাকা ‘আন্নী ছুলতা-নিয়াহ।

আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।

My power and arguments (to defend myself) have gone from me!

30

خُذُوۡہُ فَغُلُّوۡہُ ﴿ۙ۳۰﴾

খুযূহু ফাগুললূহ।

মালাইকা/ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর ওকে, গলদেশে বেড়ি পরিয়ে দাও।

(It will be said): Seize him and fetter him,

31

ثُمَّ الۡجَحِیۡمَ صَلُّوۡہُ ﴿ۙ۳۱﴾

ছু ম্মাল জাহীমা সাললূহ।

অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

Then throw him in the blazing Fire.

32

ثُمَّ فِیۡ سِلۡسِلَۃٍ ذَرۡعُہَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُکُوۡہُ ﴿ؕ۳۲﴾

ছু ম্মা ফী ছিলছিলাতিন যার‘উহা- ছাব‘ঊনা যিরা-‘আন ফাছলুকূহ।

পুনরায় তাকে শৃংখলিত কর সত্তর হাত দীর্ঘ এক শৃংখলে।

Then fasten him with a chain whereof the length is seventy cubits!

33

اِنَّہٗ کَانَ لَا یُؤۡمِنُ بِاللّٰہِ الۡعَظِیۡمِ ﴿ۙ۳۳﴾

ইন্নাহূকা-না লা-ইউ’মিনুবিল্লা-হিল ‘আজীম।

সে মহান আল্লাহয় বিশ্বাসী ছিলনা।

Verily, He used not to believe in Allah, the Most Great,

34

وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ﴿ؕ۳۴﴾

ওয়ালা-ইয়াহদ্দু ‘আলা- তা‘আ-মিল মিছকীন।

এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করতনা।

And urged not on the feeding of Al-Miskin (the poor),

35

فَلَیۡسَ لَہُ الۡیَوۡمَ ہٰہُنَا حَمِیۡمٌ ﴿ۙ۳۵﴾

ফালাইছা লাহুল ইয়াওমা হা-হুনা- হামীম।

অতএব সেদিন সেখানে তার কোন সুহৃদ থাকবেনা।

So no friend has he here this Day,

36

وَّ لَا طَعَامٌ اِلَّا مِنۡ غِسۡلِیۡنٍ ﴿ۙ۳۶﴾

ওয়ালা- তা‘আ-মুন ইল্লা-মিন গিছলীন।

এবং কোন খাদ্য থাকবেনা, ক্ষতনিঃসৃত স্রাব ব্যতীত।

Nor any food except filth from the washing of wounds,

37

لَّا یَاۡکُلُہٗۤ اِلَّا الۡخَاطِـُٔوۡنَ ﴿٪۳۷﴾

লা-ইয়া’কুলুহূইল্লাল খা-তিঊন।

যা অপরাধী ব্যতীত কেহ খাবেনা।

None will eat except the Khati'un (sinners, disbelievers, polytheists, etc.).

38

فَلَاۤ اُقۡسِمُ بِمَا تُبۡصِرُوۡنَ ﴿ۙ۳۸﴾

ফালাউকছিমুবিমা-তুবসিরূন।

আমি কসম করছি উহার যা তোমরা দেখতে পাও।

So I swear by whatsoever you see,

39

وَ مَا لَا تُبۡصِرُوۡنَ ﴿ۙ۳۹﴾

ওয়ামা-লা-তুবসিরূন।

এবং যা তোমরা দেখতে পাওনা –

And by whatsoever you see not,

40

اِنَّہٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ ﴿ۚۙ۴۰﴾

ইন্নাহূলাকাওলুরাছূলিন কারীম।

নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা।

That this is verily the word of an honoured Messenger [i.e. Jibrael (Gabriel) or Muhammad SAW which he has brought from Allah].

41

وَّ مَا ہُوَ بِقَوۡلِ شَاعِرٍ ؕ قَلِیۡلًا مَّا تُؤۡمِنُوۡنَ ﴿ۙ۴۱﴾

ওয়ামা-হুওয়া বিকাওলি শা-‘ইরিন কালীলাম মা-তু’মিনূন।

ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর।

It is not the word of a poet, little is that you believe!

42

وَ لَا بِقَوۡلِ کَاہِنٍ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ ﴿ؕ۴۲﴾

ওয়ালা-বিকাওলি কা- হিনিন কালীলাম মা-তাযাক্কারূন।

ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।

Nor is it the word of a soothsayer (or a foreteller), little is that you remember!

43

تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۴۳﴾

তানঝীলুম মিররাব্বিল ‘আ-লামীন।

ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ।

This is the Revelation sent down from the Lord of the 'Alamin (mankind, jinns and all that exists).

44

وَ لَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ الۡاَقَاوِیۡلِ ﴿ۙ۴۴﴾

ওয়ালাও তাকাওওয়ালা ‘আলাইনা-বা‘দাল আকা-বীল।

সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত –

And if he (Muhammad SAW) had forged a false saying concerning Us (Allah),

45

لَاَخَذۡنَا مِنۡہُ بِالۡیَمِیۡنِ ﴿ۙ۴۵﴾

লাআখাযনা-মিনহু বিলইয়ামীন।

আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম।

We surely should have seized him by his right hand (or with power and might),

46

ثُمَّ لَقَطَعۡنَا مِنۡہُ الۡوَتِیۡنَ ﴿۫ۖ۴۶﴾

ছু ম্মা লাকাতা‘না-মিনহুল ওয়াতীন।

এবং কেটে দিতাম তার জীবন-ধমনী।

And then certainly should have cut off his life artery (Aorta),

47

فَمَا مِنۡکُمۡ مِّنۡ اَحَدٍ عَنۡہُ حٰجِزِیۡنَ ﴿۴۷﴾

ফামা-মিনকুম মিন আহাদিন ‘আনহু হা-জিঝীন।

অতঃপর তোমাদের মধ্যে এমন কেহ নেই যে, তাকে রক্ষা করতে পারবে।

And none of you could withhold Us from (punishing) him.

48

وَ اِنَّہٗ لَتَذۡکِرَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ ﴿۴۸﴾

ওয়া ইন্নাহূলাতাযকিরাতুল লিলমুত্তাকীন।

এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।

And verily, this Quran is a Reminder for the Muttaqun (pious - see V. 2:2).

49

وَ اِنَّا لَنَعۡلَمُ اَنَّ مِنۡکُمۡ مُّکَذِّبِیۡنَ ﴿۴۹﴾

ওয়া ইন্না-লানা‘লামুআন্না মিনকুম মুকাযযিবীন।

আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে।

And verily, We know that there are some among you that belie (this Quran). [Tafsir At-Tabari, Vol. 29, Page 68]

50

وَ اِنَّہٗ لَحَسۡرَۃٌ عَلَی الۡکٰفِرِیۡنَ ﴿۵۰﴾

ওয়া ইন্নাহূলাহাছরাতুন ‘আলাল কা-ফিরীন।

এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে।

And indeed it (this Quran) will be an anguish for the disbelievers (on the Day of Resurrection).

51

وَ اِنَّہٗ لَحَقُّ الۡیَقِیۡنِ ﴿۵۱﴾

ওয়া ইন্নাহূলাহাক্কুল ইয়াকীন।

অবশ্যই এটা নিশ্চিত সত্য।

And Verily, it (this Quran) is an absolute truth with certainty.

52

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ﴿٪۵۲﴾

ফাছাব্বিহবিছমি রাব্বিকাল ‘আজীম।

অতএব তুমি মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।

So glorify the Name of your Lord, the Most Great.


Featured Post

Li's Product Image
Hello Repoter

আত্মা- Soul (নফস ও রুহ) কি ??

আত্মা- Soul (নফস ও রুহ)মানুষের রহস্যময় আত্মা এবং আরও রহস্যময় ও অদৃশ্য মহান স্রষ্টা ‘আল্লাহ’ সম্পর্কে নানা তথ্য গোটা কুর’আন শরীফে ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব তথ্য একত্রিত করা এবং মহান রবকে আরও ভালভাবে জানার জন্য পদ্ধতিগতভাবে চিন্তা করা হয়েছে ধারাবাহিক এ প্রবন্ধে। মানব-আত্মার গঠন, প্রকৃতà¦
Read more 867
Li's Product Image
Hello Repoter

গুরু কে আর আল্লাহ্‌ কে ?

গুরু নাম আল্লাহর একত্ববাদের নাম। আল্লাহর গুণবাচক নাম গুরু। (রহমান, ৪ আয়াত) কীভাবে গুরু নামটি আল্লাহর একত্ববাদের নাম হল? তবে তার আগে জানতে হবে একত্ববাদের দ্বীন কী? আল্লাহর একত্ববাদে আত্মসমর্পণ করাই হচ্ছে আল্লাহর মনোনীত দ্বীন। (ইমরান, ৮৫ আয়াত)। অর্থাৎ দ্বীনের দৃষ্টিভঙ্গির ক্
Read more 1191
Li's Product Image
Hello Repoter

মানব সৃষ্টির রহস্য ও মানুষের সৃষ্টির ইতিহাস নিয়ে এই পর্যালোচনা।

মানব সৃষ্টির রহস্য ও মানুষের সৃষ্টির ইতিহাস নিয়ে এই পর্যালোচনা। সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টি করার উপাদান ও স্তর আলোচিত। মানব সৃষ্টি : সৃষ্টির সেরা জীব “আশরাফুল মাখলুকাত” মানুষ। মানুষকে আল্লাহ তায়ালা এতটাই মর্যাদা দিয়েছেন যে, প্রথম মà
Read more 739
Li's Product Image
Hello Repoter

আল কুরআনে মহান স্রস্টার পরিচিতি

সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজতে বলা হয়েছে আল-কোরআন। সৃষ্টির নিগূঢ় রহস্য যারা সন্ধান করে নিয়ে আসতে পারবে তাদের কাছেই ধরা দেবেন সৃষ্টিকর্তা। মহাগ্রন্থ আল-কুরআনের আল্লাহ বলেন, ‘হে রাসুল, আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কীভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুà
Read more 811
Li's Product Image
Hello Repoter

কেন আমাদেরকে (মানুষকে) সৃষ্টি করা হলো ?

আল্লাহ তায়া’লা মহাবিশ্বের সব কিছুকে যে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন, সব মাখলুকাতের উপর যাকে মর্যাদা দান করেছেন, তাদেরকে এক মহান উদ্দেশ্য ও হিকমতের জন্য সৃষ্টি করেছেন। তিনি অনর্থক কাজ হতে পুতঃপবিত্র। আল্লাহ তায়া’লা বলেনঃ নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আ
Read more 849

Our Facilities

Footer Logo

  • Address: মহিষাকুড়া , শার্শা , যশোর।
  • Phone: 01963937708
  • Email: delowar.sjb@gmail.com

Links

  • Categories
  • About Us
  • Contact Us

Our company

  • Delivery
  • Legal Notice
  • About us
  • Contact us

Follow Us

Sign up to newsletter

Follow Us Facebook Page

Copyright © 2023
product image
product image
product image
product image
product image
product image
product image thumb
product image thumb
product image thumb
product image thumb
product image thumb
product image thumb

Today is a good day Framed poster

Reference: demo_15
  • Read Review
  • Write Review
$57.98

100% cotton double printed dress. Black and white striped top and orange high waisted skater skirt bottom. Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. quibusdam corporis, earum facilis et nostrum dolorum accusamus similique eveniet quia pariatur.

Add to wishlist
  • Facebook
  • Twitter
  • Google +
  • Instagram